প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৩:৫৯ পি.এম
শৈলকূপায় ইফতারি বিতরণ নিয়ে বিরোধের জেরে কানাই খাঁর ছেলে আকাই খাঁ (৫০) গুরুতর জখম হয়েছেন।
![]()
- <span;>ঝিনাইদহের শৈলকূপায় ইফতারি বিতরণ নিয়ে বিরোধের জেরে কানাই খাঁর ছেলে আকাই খাঁ (৫০) গুরুতর জখম হয়েছেন। উপজেলার ১৩ নং উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারি দেওয়া নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন।

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬