প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ৫:৩৬ পি.এম
ঝিনাইদহের কৃতি সন্তান ব্যারিস্টার কাজল এখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা

ঝিনাইদহের কৃতি সন্তান ব্যারিস্টার কাজল এখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা
মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি :
ন্যায়বিচার ও আইনের শাসনে আপসহীন কণ্ঠস্বর, ঝিনাইদহের গর্বিত সন্তান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই নিয়োগে দেশের আইন অঙ্গনসহ ঝিনাইদহ জেলাজুড়ে বইছে আনন্দের জোয়ার।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক এই সাধারণ সম্পাদক দীর্ঘ দিন ধরে আইনি অঙ্গনে নিজের মেধা ও প্রজ্ঞার স্বাক্ষর রেখে চলেছেন। এখন থেকে তিনি রাষ্ট্রের প্রধান আইন পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ঝিনাইদহের সাধারণ মানুষ মনে করছেন, মাটির এই সন্তানের হাত ধরে দেশের বিচার বিভাগে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে অভিনন্দনের বন্যায় ভাসছেন জেলাবাসী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬