শৈলকুপায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার তানিয়ার ইটভাটা থেকে ৫০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান হিটু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তানিয়ার ইটভাটা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাফিজুর রহমানকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত হাফিজুর রহমান হিটু পৌর এলাকার শাহী মসজিদপাড়া এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।