[gtranslate]
Dhaka 4:44 pm, Monday, 20 April 2026
[gtranslate]
শিরোনামঃ
রান্নার খরচে বড় ধাক্কা: এলপিজির দাম এখন ১৯৪০ টাকা ব্রেকিং :অবশেষে তেলের দাম বাড়ল: অকটেন – ১৪০ ডিজেল – ১১৫ পেট্রোল – ১৩৫ শৈলকুপায় ট্রাকের চাপায় সাবেক কমিশনার সাইফুলের  অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় স্থানান্তর লোডশেডিংয়ের কবলে শৈলকুপা: ২ মেগাওয়াটের ঘাটতি মেটাতেই কাটছে সময় জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল অংশগ্রহণের নতুন নির্দেশনা ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নিতে বাধ্য সব ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের কঠোর হুঁশিয়ারি জনদুর্ভোগ নিরসনে যুগ্ম সচিব গিয়াস উদ্দিনের উপহার: শহীদ নগর দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে কাঠের সেতু  অডিও কেলেঙ্কারির জেরে পতন: ঝিনাইদহের ডিসি মাসউদ বদলি, স্থলাভিষিক্ত হচ্ছেন নোমান হোসেন শৈলকুপায় সন্ধ্যার পর নিস্তব্ধ ব্যবসায়িক পাড়া: ৭টার মধ্যেই বন্ধ হয়েছে দোকানের ঝাঁপ পুলিশের জালে মাদক কারবারি: শৈলকুপায় ৪০ পিস ইয়াবাসহ রয়েল আটক

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি  (ঝিনাইদহ)

188

শৈলকুপায় জমি নিয়ে বিরোধ: স্বজনদের দেশীয় অস্ত্রের আঘাতে লুৎফর হোসেন হাসপাতালে

ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে  চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় মো. লুৎফর হোসেন (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ১১নং আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে লুৎফর হোসেনের সাথে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গতকাল ইফতার এর পরে  অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে তার ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে লুৎফর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় লুৎফর হোসেনকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক না হলেও সেরে উঠতে সময় লাগবে।

এই হামলার ঘটনায় পাঁচপাখিয়া গ্রামের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশেষ নজরদারি দাবি করেছেন স্থানীয়রা। আহত লুৎফর হোসেনের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত আছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, আইন নিজের হাতে না তুলে নিয়ে জমিজমার বিরোধ আদালতের মাধ্যমে সমাধান করা উচিত ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রান্নার খরচে বড় ধাক্কা: এলপিজির দাম এখন ১৯৪০ টাকা

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি  (ঝিনাইদহ)

Update Time : 01:34:16 pm, Wednesday, 18 March 2026