
শুক্রবার সৌদিতে ঈদ, শনিবারের অপেক্ষায় বাংলাদেশ
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি
মধ্যপ্রাচ্যের আকাশে আজ নতুন চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে সৌদি আরবে। দেশটির ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার সেখানে খুশির ঈদ। ভৌগোলিক অবস্থান ও রীতি অনুযায়ী পরদিন বাংলাদেশে ঈদ হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার বাংলাদেশে ঈদ হবে কি না, তা নিশ্চিত হতে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে।
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি 















