
ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নিতে বাধ্য সব ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক:
ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ না করার প্রবণতা দূর করতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে এসব নোট গ্রহণে বাধ্য থাকার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংক এই নোট গ্রহণ না করলে বা অযোগ্য নোট বদলিয়ে না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে সব ব্যাংকে কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 








