
লোডশেডিংয়ের কবলে শৈলকুপা: ২ মেগাওয়াটের ঘাটতি মেটাতেই কাটছে সময়
নিজস্ব প্রতিবেদক:
শৈলকুপায় বিদ্যুৎ যেন এখন ‘আসা-যাওয়ার’ খেলা। ওজোপাডিকোর দেওয়া তথ্যমতে, এলাকায় বিদ্যুতের যে চাহিদা, তার বড় একটি অংশই অপূরণীয় থেকে যাচ্ছে। ৫.৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে সরবরাহ মিলছে ৪ মেগাওয়াটেরও কম।
ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন (আবাসিক প্রকৌশলী) জানান, এই ২ মেগাওয়াট ঘাটতির কারণে রেশনিং করে বিদ্যুৎ বণ্টন করতে হচ্ছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।এই বিশাল ঘাটতিই মূলত জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। দ্রুত এই পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 








