শৈলকুপায় নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক থেকে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে গোপন ষড়যন্ত্রমূলক বৈঠক করার অপরাধে ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ মে, ২০২৬) গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শৈলকুপা পৌরসভাস্থ কলাহাট সংলগ্ন ‘বন্ধুবাড়ী রেস্টুরেন্ট’ এর তৃতীয় তলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু সদস্য দেশের অখণ্ডতা ও জননিরাপত্তা বিপন্ন করা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন করার ষড়যন্ত্রে সমবেত হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মাহমুদা খাতুন (৩৪), পিতা- মোঃ শরিফুল ইসলাম (সাং- ছোট মৌকুড়ী, শৈলকুপা)
২. মোঃ মাসুদ আলী (৩৫), পিতা- মোঃ আতিয়ার রহমান (সাং- দেবতলা, শৈলকুপা)
৩. রাকিবুল ইসলাম আশিক (২১), পিতা- মোঃ পল্টন হোসেন (সাং- সাতবিলা কুলচারা, শৈলকুপা)
৪. সিমান্ত বিশ্বাস সজল (২০), পিতা- সুশান্ত কুমার বিশ্বাস (সাং- ভাটই, শৈলকুপা)
৫. মোঃ জাহিদ মন্ডল (৪৬), পিতা- মোঃ ইখতিয়ার মন্ডল (সাং- দেবতলা, শৈলকুপা)
৬. মোঃ দেলোয়ার হোসেন (৪৩), পিতা- মোঃ সফর আলী (সাং- যোগীহুদা, মহেশপুর)

অভিযানে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ৭ নম্বর আসামি হলেন সিজান ওরফে সেজান (৩৩), পিতা- আব্দুল মজিদ শেখ (সাং- হাবিবপুর, শৈলকুপা)।
এই ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শৈলকুপা থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধীত ২০১৩) আইনের ৬/৮/৯/১০/১২ ধারায় ১৫ নম্বর মামলা রুজু করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি 