
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা আব্দুল বারী মোল্যা আহত
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল বারী মোল্যা এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের নন্দীরগাতী এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় একটি ভ্যানের সাথে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় তার পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং তিনি বুকে প্রচণ্ড আঘাত পেয়েছেন। ঘটনার পরপরই তাকে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত।
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি 












