[gtranslate]
Dhaka 3:02 pm, Tuesday, 15 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হেতামপুরে পুলিশের ঝটিকা অভিযান: নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক

হেতামপুরে পুলিশের ঝটিকা অভিযান: নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক

মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি (ঝিনাইদহ):

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে ৭ জুয়ারিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে গ্রামের একটি চায়ের দোকান থেকে তাদের হাতেনাতে ধরা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আখতারুজ্জামানের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্যার নেতৃত্বে এসআই বিএম মনিরুজ্জামান, এসআই আজগর ফরাজি এবং এএসআই আইনাল, আলামিন ও আনিস এই অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে হেতামপুর গ্রামের আসাদের চায়ের দোকানে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯৪০ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃতরা হলেন:
১. শাহাবুদ্দিন (৩৮), হেতামপুর।
২. বিকর্ন শিকদার (২৬), হেতামপুর।
৩. মোঃ আসাদ (৩৩), হেতামপুর।
৪. মোঃ ইউসুফ শেখ (৪৫), পাঠানপাড়া।
৫. মোঃ ওমর শেখ (২৮), পাঠানপাড়া।
৬. মোঃ পলাশ (৪৮), সোন্দাহ।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্যা জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

হেতামপুরে পুলিশের ঝটিকা অভিযান: নগদ টাকাসহ ৭ জুয়ারি আটক

Update Time : 01:34:17 pm, Tuesday, 24 March 2026