[gtranslate]
Dhaka 7:06 am, Saturday, 6 June 2026
[gtranslate]
শিরোনামঃ
খুলুমবাড়ীয়া বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শৈলকুপা হাসপাতালে দীর্ঘদিনের অনিয়ম রুখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মনিরুল ইসলাম হিটুর এক বলিষ্ঠ পদক্ষেপ! অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃতি: চালকের অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ,আর এম ওর অভিযোগে গ্রেফতার চালক। শৈলকুপায় বিসিএস অফিসার্স ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত আগামীর শৈলকূপা’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ শৈলকুপায় বিএনপি অফিসে সর্বস্তরের মানুষের সাথে আইনমন্ত্রীর ঈদ কুশল বিনিময় আজ সোমবার ঝিনাইদহ আসবেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ঝিনাইদহ আসবেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। টেকসই ড্রেনেজ ও সড়ক বাতির অভাব: শৈলকুপা পৌরসভার ৫নং ওয়ার্ডে নাগরিকদের চরম দুর্ভোগ

জনদুর্ভোগ নিরসনে যুগ্ম সচিব গিয়াস উদ্দিনের উপহার: শহীদ নগর দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে কাঠের সেতু 

286

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি:

দীর্ঘদিনের অবর্ণনীয় কষ্ট আর ভোগান্তি থেকে অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন শৈলকুপা উপজেলার ৭ নং হাকিমপুর ইউনিয়নের শহীদ নগর দক্ষিণ পাড়ার শত শত কৃষক ও সাধারণ মানুষ। ফসল ঘরে তোলা এবং যাতায়াতের জন্য এলাকায় একটি সেতুর অভাব ছিল প্রকট। কৃষকদের এই দুর্ভোগ লাঘবে মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. গিয়াস উদ্দিন।

তাঁর ব্যক্তিগত ও আন্তরিক প্রচেষ্টায় এলাকাটিতে বর্তমানে একটি কাঠের সেতু নির্মাণের কাজ চলছে। স্থানীয় কৃষকরা জানান, ফসল পরিবহনে দীর্ঘ সময় ধরে তারা যে কষ্টের শিকার হচ্ছিলেন, এই সেতুর মাধ্যমে তার অনেকটাই সমাধান হবে।এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার সর্বস্তরের কৃষক ও সাধারণ মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

একই সঙ্গে, এই নির্মাণ কাজের সাথে যারা সরাসরি যুক্ত থেকে শ্রম ও সহযোগিতা দিচ্ছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

তবে যাতায়াতের এই সুবিধা যেন দীর্ঘস্থায়ী হয়, সেজন্য সরকারের নিকট কৃষকদের একটাই জোরালো দাবি—সাময়িকভাবে কাঠের সেতু হলেও ভবিষ্যতে এখানে যেন একটি স্থায়ী কালভার্ট বা কংক্রিটের সেতু নির্মাণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলুমবাড়ীয়া বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জনদুর্ভোগ নিরসনে যুগ্ম সচিব গিয়াস উদ্দিনের উপহার: শহীদ নগর দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে কাঠের সেতু 

Update Time : 07:24:31 pm, Friday, 10 April 2026