শৈলকুপায় হাসপাতাল নিরাপত্তা জোরদার: দালাল রুখতে সশস্ত্র আনসার মোতায়েন
মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের অনিয়ম রুখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ১০ জন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, হাসপাতালের পরিবেশ নিরাপদ রাখতে তারা দিন-রাত ২৪ ঘণ্টা শিফটে দায়িত্ব পালন করবেন। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আনসার সদস্যরা ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগ দিয়েছেন। এই উদ্যোগের ফলে সাধারণ রোগীদের হয়রানি কমবে এবং হাসপাতালের চিকিৎসাসেবার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply