[gtranslate]
Dhaka 10:45 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ সজিব ফকির নামের এক মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের একটি বিশেষ মাদক বিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ সজিব ফকির (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলার হাকিমপুর ইউনিয়নের বড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক সজিব ফকির ওই এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার সুনির্দিষ্ট নির্দেশনায় এলাকায় মাদক বিরোধী নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বড়িয়া বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সজিব ফকিরকে তল্লাশি করে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার যুবসমাজকে রক্ষায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ সজিব ফকির নামের এক মাদক কারবারি গ্রেফতার

Update Time : 08:32:18 pm, Saturday, 4 July 2026