আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি:

আজ ৩ মে, রোববার। বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’। মুক্ত সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের দাবিতে প্রতি বছর এই দিনে দিবসটি পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে।

এ বছরের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার।’

১৯৯১ সালে ইউনেস্কোর সুপারিশে উইন্ডহোক ঘোষণার ঐতিহাসিক ধারা তৈরি হয়।১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে ৩ মে-কে এই দিবসের স্বীকৃতি দেয়।গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন করা এবং স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়া।

বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জ জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমান সময়ে স্বাধীন গণমাধ্যমগুলো নানামুখী অর্থনৈতিক সংকটের মুখে পড়ছে। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহারের মাধ্যমে অপতথ্য (Misinformation) ছড়ানো গণমাধ্যমের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় এই অপতথ্য মোকাবিলা করাই এখন মূল লক্ষ্য।

এটি কেবল উদযাপনের দিন নয়, বরং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকারের দিন।