শৈলকুপায় জুয়া খেলার অপরাধে ৬ জন গ্রেফতার

শৈলকুপায় জুয়া খেলার অপরাধে ৬ জন গ্রেফতার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশি বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৬ মে ২০২৬ তারিখ রাত ১:২৫ ঘটিকায় উপজেলার ০৬নং সারুটিয়া ইউনিয়নের বড় মৌকুড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল মহোদয়ের দিক নির্দেশনায় এবং শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আখতারুজ্জামান স্যারের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে এসআই (নিঃ) জয়ন্ত কুমার দাস সংঙ্গীয় ফোর্সসহ বড় মৌকুড়ী গ্রামস্থ গহের আলীর চায়ের দোকানে অভিযান চালান। এ সময় তাস দিয়ে নগদ টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন:
• মোঃ জাহিদ (৩৬), পিতা- তোহুর শিকদার,

মোঃ বাবু (৪৫)পিতা- নায়েব আলী শেখ

মোঃ খবির (২৩) পিতা- নজরুল ইসলাম

মোঃ নবীন (২৬), পিতা- নজরুল ইসলাম

মোঃ মিলন (৩০)পিতা- রহিম

মোঃ মোশারফ (২৯) পিতা- মোঃ আনিচ

(সকলের বাড়ি শৈলকুপা থানার বড় মৌকুড়ী গ্রামে) 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শৈলকুপা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, অপরাধ দমনে এই ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।