[gtranslate]
Dhaka 9:41 am, Saturday, 12 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপার মাধবপুরে মোহন হত্যা: ২২ দিন পর ৩০ নম্বর আসামি গ্রেফতার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুরে আলোচিত মোহন হত্যার ২২ দিন পর মামলার ৩০ নম্বর আসামি আকবর মৃধাকে (৫০) গ্রেফতার করেছে শৈলকুপা থানা পুলিশ। আজ ১৬ মে ২০২৬ রাত ৯টার সময় উপজেলার ফুলহরি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আকবর মৃধা মাধবপুর গ্রামের মৃত মোকাদ্দাস আলী মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর গ্রামে মোহন হত্যাকাণ্ডের পর থেকেই জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ রাতে শৈলকুপা থানা পুলিশ ফুলহরি ইউনিয়নে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারভুক্ত ৩০ নম্বর আসামি আকবর মৃধাকে গ্রেফতার করা হয়।

শৈলকুপা থানার পুলিশ জানায়, মোহন হত্যা মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপার মাধবপুরে মোহন হত্যা: ২২ দিন পর ৩০ নম্বর আসামি গ্রেফতার

Update Time : 09:32:02 pm, Saturday, 16 May 2026