
খুলুমবাড়ীয়া বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
মেহেদী হাসান, শৈলকূপা উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (৩ জুলাই) উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার দিকনির্দেশনায় এসআই তরিকুল ইসলাম ও তার সংগীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে খুলুমবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে মাদকসহ ঐ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশের চৌকস দলটি।
গ্রেপ্তারকৃতরা হলেন— শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামের আক্তার হোসেন এবং হাকিমপুর গ্রামের হাফিজুর জোয়ার্দ্দার। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।
Reporter Name 






