[gtranslate]
Dhaka 9:42 am, Saturday, 12 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপা হাসপাতালে দীর্ঘদিনের অনিয়ম রুখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মনিরুল ইসলাম হিটুর এক বলিষ্ঠ পদক্ষেপ!

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি

শৈলকুপা হাসপাতালের অনিয়ম ও অসংগতি দীর্ঘদিনের। ক্ষমতার অপব্যবহার করে সরকারি অ্যাম্বুলেন্সকে রীতিমতো নিজস্ব ব্যবসা বানিয়ে ফেলেছিলেন ড্রাইভার বকুল মিয়া। অবশেষে আজ ৩ জুন (বুধবার) বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুমের মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সেই চালককে গ্রেফতার করেছে পুলিশ।
রেফার্ড করার পর চালক বকুল মিয়া জ্বালানি তেল নেই এবং ভাড়ায় যাবেন না বলে পরিষ্কার জানিয়ে দিলে সময়মতো চিকিৎসা না পেয়ে রোগী মারা যান। এই মর্মান্তিক ও উদ্বেগজনক খবরটি পাওয়া মাত্রই সদ্য নবগঠিত উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য মনিরুল ইসলাম হিটু অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দেন।
তিনি তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান, উত্তেজিত জনতা ও রোগীর স্বজনদের ন্যায়বিচারের আশ্বাস দিয়ে শান্ত করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় চালককে পুলিশ হেফাজতে নিশ্চিত করেন। শুধু তাই নয়, কর্মকর্তাদের সাথে দফায় দফায় শক্ত অবস্থান নিয়ে আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডা. আব্দুল্লাহ আল মামুনকে বাদী করিয়ে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করান।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দও সেখানে উপস্থিত হন। ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মনিরুল ইসলাম হিটু ভাইসহ উপস্থিত সকলে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জননেতা মনিরুল ইসলাম হিটু কে, সংকটে এমন বলিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপা হাসপাতালে দীর্ঘদিনের অনিয়ম রুখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মনিরুল ইসলাম হিটুর এক বলিষ্ঠ পদক্ষেপ!

Update Time : 05:44:46 pm, Wednesday, 3 June 2026