[gtranslate]
Dhaka 9:07 am, Saturday, 12 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি: জড়িতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

মেহেদী হাসান, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত এবং পরবর্তীতে বাড়িতে হামলা চালিয়ে শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাবেক জনপ্রতিনিধি বেবী নাজনীন এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থী সুমাইয়া আক্তার জেমি (বিএ সম্মান ২য় বর্ষ, শৈলকুপা সিটি কলেজ) জানান, স্থানীয় নাগিরাট গ্রামের হাফিজ মুন্সি (২৩) তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ২৩ মে তার বাবা আব্দুল কুদ্দুস মিয়া অভিযুক্তের বাবা বিএনপি নেতা আমিরুল মুন্সির কাছে প্রতিকার চাইতে গেলে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ৩০ মে আমিরুল মুন্সি ও তার ছেলে হাফিজ মুন্সির নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা-ভাঙচুর চালায় এবং ঘরে ঢুকে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে। ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর পুলিশকে ব্যবহার করে উল্টো ছাত্রীর বাবার বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার একটি মিথ্যা পাল্টা মামলা দিয়ে তাকে গ্রেফতার করানো হয়েছে। এছাড়া ঘটনা সংশ্লিষ্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিজের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। অসহায় পরিবারটি এই পরিকল্পিত হয়রানি ও হামলার বিরুদ্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি: জড়িতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

Update Time : 08:38:42 pm, Monday, 8 June 2026