[gtranslate]
Dhaka 4:14 pm, Monday, 20 April 2026
[gtranslate]
শিরোনামঃ
রান্নার খরচে বড় ধাক্কা: এলপিজির দাম এখন ১৯৪০ টাকা ব্রেকিং :অবশেষে তেলের দাম বাড়ল: অকটেন – ১৪০ ডিজেল – ১১৫ পেট্রোল – ১৩৫ শৈলকুপায় ট্রাকের চাপায় সাবেক কমিশনার সাইফুলের  অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় স্থানান্তর লোডশেডিংয়ের কবলে শৈলকুপা: ২ মেগাওয়াটের ঘাটতি মেটাতেই কাটছে সময় জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল অংশগ্রহণের নতুন নির্দেশনা ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নিতে বাধ্য সব ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের কঠোর হুঁশিয়ারি জনদুর্ভোগ নিরসনে যুগ্ম সচিব গিয়াস উদ্দিনের উপহার: শহীদ নগর দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে কাঠের সেতু  অডিও কেলেঙ্কারির জেরে পতন: ঝিনাইদহের ডিসি মাসউদ বদলি, স্থলাভিষিক্ত হচ্ছেন নোমান হোসেন শৈলকুপায় সন্ধ্যার পর নিস্তব্ধ ব্যবসায়িক পাড়া: ৭টার মধ্যেই বন্ধ হয়েছে দোকানের ঝাঁপ পুলিশের জালে মাদক কারবারি: শৈলকুপায় ৪০ পিস ইয়াবাসহ রয়েল আটক

শৈলকুপায় দুর্ধর্ষ চুরি: ১০ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

198

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া মাঝিপাড়া গ্রামে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় কুমারেশ বিশ্বাসের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ১০ লক্ষ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর বাড়ির লোকজন বাইরে থাকায় ঘরটি শূন্য ছিল। সেই সুযোগে চোরচক্র তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দেয়। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পান। তারা দাবি করছেন, প্রায় ১০ লক্ষ টাকাসহ অনেক টাকার মালামাল লুট হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শৈলকুপা এলাকায় ইদানীং চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক এমন ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের এই ‘নির্বিকার’ ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই চুরির ঘটনার রহস্য উদঘাটন করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রান্নার খরচে বড় ধাক্কা: এলপিজির দাম এখন ১৯৪০ টাকা

শৈলকুপায় দুর্ধর্ষ চুরি: ১০ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

Update Time : 10:50:41 pm, Thursday, 26 March 2026