Category: খেলাধুলা
-

ভারত-ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশসহ পয়েন্ট টেবিলে কারা কোথায়
ইংল্যান্ডের মাটিতে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। যদিও প্রথম তিন টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল স্বাগতিক ইংলিশরা। এরপর ম্যানচেস্টারে ড্র এবং ওভালে পঞ্চম ও শেষ ম্যাচে নাটকীয় জয়ের পর ভারত ড্র দিয়ে সফর শেষ করল। যা বদলে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের সমীকরণও।
-

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার ঘোষিত এই স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। দলে ফিরেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। গত ২৬ জুলাই আসরের সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।…
-

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির
এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আজ (সোমবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসের ২৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও…
-

শেষ মুহূর্তে সিরিজ সেরা হিসেবে সিরাজকেই কেন বেছে নিতে চেয়েছিলেন ম্যাককালাম?
ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস পঞ্চম টেস্ট জয়ে সিরিজ ২-২ এ সমতায় শেষ করল ভারত। আর ঠিক এই নাটকীয় ম্যাচের শেষভাগেই ঘটে গেল আরেক চমক—সিরিজ সেরা নিয়ে শেষ মুহূর্তে মত বদলালেন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম! প্রথমে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে বেছে নিয়েছিলেন তিনি। পাঁচ ম্যাচে ৭৫৪ রান করা গিল ছিলেন পুরস্কার জয়ের দৌড়ে অগ্রগামী। উপস্থাপক মাইক অ্যাথারটন…
-

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ খালিদ জামিল
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাহী কমিটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের জায়গায় দায়িত্ব নিলেন, যিনি সম্প্রতি ভারতের বাজে পারফরম্যান্সের দায় নিয়ে পদত্যাগ করেছিলেন। ৪৮ বছর বয়সী জামিল ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক ফুটবলার। বর্তমানে তিনি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব জামশেদপুর এফসির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।…
-

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা
আফগান শরণার্থী নারী ফুটবলারদের নিয়ে ফিফার এক অনন্য উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক ট্যালেন্ট ক্যাম্প। জুলাই মাসে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন আফগান জাতীয় দলের সাবেক কয়েকজন খেলোয়াড়, যারা তালেবান শাসনের পর দেশ ছেড়ে পালিয়ে আসেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর দেশটিতে নারীদের খেলাধুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে। ফলে জাতীয় নারী…
-

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন
ম্যাচ-পরবর্তী উত্তেজনার ঘটনায় ইন্টার মায়ামির সঙ্গে থাকা লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুকোকে টুর্নামেন্টের বাকি সময় পর্যন্ত সব ধরনের ‘টেকনিক্যাল এরিয়া’ থেকে নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি। পাশাপাশি ইন্টার মায়ামি ক্লাবকেও একটি অপ্রকাশিত অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে। গত ৩০ জুলাই, মায়ামি ও মেক্সিকোর ক্লাব অ্যাটলাসের মধ্যকার ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হালকা…
-

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ
ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে নজরকাড়া কীর্তি গড়েছেন রিশভ পন্থ। সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইতিহাসে প্রথমবার টেস্টে ইংল্যান্ডের মাটিতে এক হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ব্রাইডন কার্সকে ছক্কা মেরে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন পন্থ। ইংল্যান্ড সফরে ২৪ ইনিংসে তার রান এখন ১,০১৮, গড় ৪৪.২৬। রয়েছে চারটি করে ফিফটি ও সেঞ্চুরি। সফরকারী কিপার-ব্যাটসম্যানদের মধ্যে এই…