[gtranslate]
Dhaka 7:49 am, Saturday, 12 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড়

মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি  :

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি এক বড় উদ্যোগ। আর এই কার্যক্রমকে শতভাগ নিখুঁত করতে শৈলকুপা উপজেলায় শুরু হতে যাচ্ছে “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬”। এই শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর থেকেই স্থানীয় বেকার যুবক-যুবতীদের মাঝে ব্যাপক সাড়া জেগেছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরে এখন চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড়। হাজারো বেকার তরুণ-তরুণী তাদের আবেদনপত্র জমা দিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আবেদনকারীর সংখ্যা এতই বেশি যে, ভিড় সামাল দিতে এবং সময়মতো আবেদনপত্র গ্রহণ করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উল্লেখ্য, আবেদনের শেষ সময় বেঁধে দেওয়া হয়েছে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগের ক্ষেত্রে পূর্বের বিভিন্ন শুমারিতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। তবে মেধা ও অভিজ্ঞতার পাশাপাশি প্রার্থীর অতীত রেকর্ডও কঠোরভাবে যাচাই করা হচ্ছে। কোনো আবেদনকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অন্য কোনো গুরুতর অভিযোগ থাকলে তাকে নিয়োগের অযোগ্য বলে বিবেচনা করা হবে।
শৈলকুপার বেকার যুবসমাজের জন্য এই নিয়োগ যেমন কর্মসংস্থানের বড় সুযোগ, তেমনি এই শুমারির সফল বাস্তবায়ন উপজেলার নিম্ন আয়ের পরিবারগুলোর সঠিক তালিকা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড়

Update Time : 06:11:08 pm, Thursday, 23 July 2026