[gtranslate]
Dhaka 7:50 am, Saturday, 12 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় মধ্যরাতে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভুলুনদিয়া গ্রামের একটি কবরস্থানের সামনের রাস্তায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো—ভুলুনদিয়া গ্রামের মিল্টন হোসেনের ছেলে তামিম হোসেন (২০), মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ তামিম ইকবাল (১৯) এবং লাল্টু রহমানের ছেলে বান্না (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মধ্যরাতে ভুলুনদিয়া গ্রামের কবরস্থানের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ওই তিন যুবককে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

Update Time : 08:08:54 am, Monday, 27 July 2026