বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শৈলকুপা উপজেলা প্রতিনিধি:
বানুগঞ্জ বাজারের মুক্তার হোসেনের ফার্নিচারের দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ ছোটন আলী (২৬) নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। আটক ছোটন দোহারো গ্রামের নায়েব আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply