[gtranslate]
Dhaka 7:10 am, Saturday, 6 June 2026
[gtranslate]
শিরোনামঃ
খুলুমবাড়ীয়া বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শৈলকুপা হাসপাতালে দীর্ঘদিনের অনিয়ম রুখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মনিরুল ইসলাম হিটুর এক বলিষ্ঠ পদক্ষেপ! অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃতি: চালকের অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ,আর এম ওর অভিযোগে গ্রেফতার চালক। শৈলকুপায় বিসিএস অফিসার্স ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত আগামীর শৈলকূপা’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ শৈলকুপায় বিএনপি অফিসে সর্বস্তরের মানুষের সাথে আইনমন্ত্রীর ঈদ কুশল বিনিময় আজ সোমবার ঝিনাইদহ আসবেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ঝিনাইদহ আসবেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। টেকসই ড্রেনেজ ও সড়ক বাতির অভাব: শৈলকুপা পৌরসভার ৫নং ওয়ার্ডে নাগরিকদের চরম দুর্ভোগ

ঘুষের অভিযোগে শৈলকুপা থানার ৩ পুলিশ সদস্য ক্লোজড

686

নিজস্ব প্রতিবেদক,শৈলকুপা, ঝিনাইদহ:

আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এক আসামির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা থানার ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আজ ২ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) রাত ৮টায় তাদের ক্লোজ করার এ আদেশ দেওয়া হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, উপপরিদর্শক (এসআই) আজগর ফারাজী এবং কনস্টেবল প্রান্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত ওই পুলিশ সদস্যরা সাদা পোশাকে শৈলকুপা পৌরসভার বাজারপাড়া এলাকা থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেন। পরবর্তীতে ওই আসামির কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে প্রাথমিক সত্যতার ভিত্তিতে আজ তাদের থানা থেকে প্রত্যাহার করে ঝিনাইদহ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ বিষয়ে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলুমবাড়ীয়া বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঘুষের অভিযোগে শৈলকুপা থানার ৩ পুলিশ সদস্য ক্লোজড

Update Time : 12:02:13 am, Friday, 3 April 2026