
শৈলকুপায় বিএনপি অফিসে সর্বস্তরের মানুষের সাথে আইনমন্ত্রীর ঈদ কুশল বিনিময়
শৈলকুপা উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান।শৈলকুপা বিএনপি পার্টি অফিসে সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের সাথে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
ঈদের দিন দুপুরে দলীয় কার্যালয়ে পৌঁছালে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাশুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আইনমন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেন। তিনি শৈলকুপার সামগ্রিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দেশের বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি সাধারণ জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর ঈদের এই আনন্দঘন মুহূর্তে প্রিয় নেতাকে কাছে পেয়ে সাধারণ নেতাকর্মী ও জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি 








