[gtranslate]
Dhaka 2:18 pm, Tuesday, 21 April 2026
[gtranslate]
শিরোনামঃ
রান্নার খরচে বড় ধাক্কা: এলপিজির দাম এখন ১৯৪০ টাকা ব্রেকিং :অবশেষে তেলের দাম বাড়ল: অকটেন – ১৪০ ডিজেল – ১১৫ পেট্রোল – ১৩৫ শৈলকুপায় ট্রাকের চাপায় সাবেক কমিশনার সাইফুলের  অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় স্থানান্তর লোডশেডিংয়ের কবলে শৈলকুপা: ২ মেগাওয়াটের ঘাটতি মেটাতেই কাটছে সময় জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল অংশগ্রহণের নতুন নির্দেশনা ছেঁড়া-ফাটা ও ময়লা নোট নিতে বাধ্য সব ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের কঠোর হুঁশিয়ারি জনদুর্ভোগ নিরসনে যুগ্ম সচিব গিয়াস উদ্দিনের উপহার: শহীদ নগর দক্ষিণ পাড়ায় তৈরি হচ্ছে কাঠের সেতু  অডিও কেলেঙ্কারির জেরে পতন: ঝিনাইদহের ডিসি মাসউদ বদলি, স্থলাভিষিক্ত হচ্ছেন নোমান হোসেন শৈলকুপায় সন্ধ্যার পর নিস্তব্ধ ব্যবসায়িক পাড়া: ৭টার মধ্যেই বন্ধ হয়েছে দোকানের ঝাঁপ পুলিশের জালে মাদক কারবারি: শৈলকুপায় ৪০ পিস ইয়াবাসহ রয়েল আটক

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল অংশগ্রহণের নতুন নির্দেশনা

41

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অভ্যন্তরীণ বাজারে জ্বালানির ব্যবহার কমাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এখন থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সভা, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি সরকারের উচ্চপর্যায় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে কোনো সভার আয়োজন করা যাবে না। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই এই কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় ও বিভাগগুলোর নিয়মিত বৈঠক, আন্তঃমন্ত্রণালয় সভা কিংবা বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হবেন। এতে একদিকে যেমন যানবাহনের জ্বালানি খরচ বাঁচবে, অন্যদিকে সরকারি ব্যয়ও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে দেশে বিদ্যুত ও জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার এর আগেও আলোকসজ্জা নিষিদ্ধ করা এবং অফিস সময় পরিবর্তনের মতো বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। নতুন এই নির্দেশনা সরকারি কার্যক্রমের গতি বজায় রেখে জ্বালানি সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রান্নার খরচে বড় ধাক্কা: এলপিজির দাম এখন ১৯৪০ টাকা

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল অংশগ্রহণের নতুন নির্দেশনা

Update Time : 09:26:31 am, Wednesday, 15 April 2026