
রান্নার খরচে বড় ধাক্কা: এলপিজির দাম এখন ১৯৪০ টাকা
নিজস্ব প্রতিবেদক
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪০ টাকায়। এর ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 











