[gtranslate]
Dhaka 7:07 am, Saturday, 6 June 2026
[gtranslate]
শিরোনামঃ
খুলুমবাড়ীয়া বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শৈলকুপা হাসপাতালে দীর্ঘদিনের অনিয়ম রুখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় মনিরুল ইসলাম হিটুর এক বলিষ্ঠ পদক্ষেপ! অ্যাম্বুলেন্স দিতে অস্বীকৃতি: চালকের অবহেলার কারণে রোগীর মৃত্যুর অভিযোগ,আর এম ওর অভিযোগে গ্রেফতার চালক। শৈলকুপায় বিসিএস অফিসার্স ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত আগামীর শৈলকূপা’র বর্ণাঢ্য আত্মপ্রকাশ শৈলকুপায় বিএনপি অফিসে সর্বস্তরের মানুষের সাথে আইনমন্ত্রীর ঈদ কুশল বিনিময় আজ সোমবার ঝিনাইদহ আসবেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ঝিনাইদহ আসবেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। টেকসই ড্রেনেজ ও সড়ক বাতির অভাব: শৈলকুপা পৌরসভার ৫নং ওয়ার্ডে নাগরিকদের চরম দুর্ভোগ

শৈলকুপায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভাষা সৈনিক এম আব্দুল লতিফ শিক্ষাবৃত্তি প্রদান সম্পন্ন

92

মেহেদী হাসান,শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায়  ভাষাসৈনিক, বিজ্ঞানী এম আব্দুল লতিফ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ২৪ এপ্রিল শুক্রবার সকালে  শৈলকুপা উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নের আগুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান করা হয়। বেসরকারি সংস্থা  ইসাব ও এম. আব্দুল লতিফ স্মৃতি সংসদ  যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আব্দুল লতিফ স্মৃতি সংসদের সভাপতি ফারুক উর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিল রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, এম. আব্দুল লতিফ স্মৃতি সংসদের সদস্য শাহিনা লতিফ, অবসরপ্রাপ্ত শিক্ষক তোফাজ্জল হোসেন, বাবু গোপীনাথ রায়, কবি রণক মুহম্মদ রফিক প্রমূখ।

এসময় ইসাব ও এম. আব্দুল লতিফ স্মৃতি সংসদের সদস্য বৃন্দ,  শিক্ষকমন্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৃত্তিপ্রাপ্ত ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ায় প্রতিযোগী মনোভাব গড়ে তোলা এবং উৎসাহ উদ্দীপনা সৃষ্টির লক্ষে মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন  বৃত্তি প্রদান করা হয়। গত ৩১ ডিসেম্বর’২৫ তারিখে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণ করে ।

এদের মধ্যে সর্বাধিক নম্বর প্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

খুলুমবাড়ীয়া বাজার থেকে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শৈলকুপায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ভাষা সৈনিক এম আব্দুল লতিফ শিক্ষাবৃত্তি প্রদান সম্পন্ন

Update Time : 09:01:07 pm, Friday, 24 April 2026