[gtranslate]
Dhaka 3:01 pm, Tuesday, 15 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় র‍্যাবের হানা: ৯ কেজি গাঁজাসহ ধরা ২ মাদক কারবারি

মেহেদী হাসান , শৈলকুপা উপজেলা প্রতিনিধি :

ঝিনাইদহের শৈলকুপায় র‍্যাবের এক বিশেষ অভিযানে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) ভোররাতে উপজেলার লাঙ্গলবাধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল।
আটককৃতরা হলেন— লাঙ্গলবাধ এলাকার মৃত আমজাদ বিশ্বাসের ছেলে মো. উজ্জ্বল বিশ্বাস (৪০) এবং একই গ্রামের মো. ছাদেক শেখের ছেলে শুকনাল (৩৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে লাঙ্গলবাধ এ একটি বাড়িতে মাদকের বড় একটি চালান কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে উজ্জ্বল ও শুকনালকে হাতেনাতে ধরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে উজ্জ্বলের কাছে থাকা ব্যাগ থেকে ৫ কেজি এবং শুকনালের রান্নাঘরে লুকিয়ে রাখা আরও ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জব্দকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শৈলকুপা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী এই অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় র‍্যাবের হানা: ৯ কেজি গাঁজাসহ ধরা ২ মাদক কারবারি

Update Time : 03:54:51 pm, Wednesday, 18 March 2026