[gtranslate]
Dhaka 2:20 pm, Monday, 14 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঢাকায় কিশোর বদরের রহস্যজনক মৃত্যু: শোকে স্তব্ধ শৈলকুপার দলিলপুর গ্রাম

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি :

রাজধানীর একটি ফ্ল্যাটে রহস্যজনক মৃত্যু হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বদর মল্লিকের। মাত্র ১৭ বছর বয়সী এই কিশোরের এমন আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুতে পরিবারসহ তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বদর শৈলকুপার দলিলপুর গ্রামের রাজু মল্লিকের ছেলে। জীবিকার তাগিদে সে ঢাকায় কর্মরত ছিল। তবে ঠিক কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ফ্ল্যাটের ভেতর তার নিথর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

পরিবারের সদস্যদের দাবি, মৃত্যুর পেছনে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। বর্তমানে মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। কিশোর বদরের এমন অকাল প্রয়াণে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দলিলপুর গ্রামের বাতাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

ঢাকায় কিশোর বদরের রহস্যজনক মৃত্যু: শোকে স্তব্ধ শৈলকুপার দলিলপুর গ্রাম

Update Time : 06:22:57 pm, Wednesday, 25 March 2026