[gtranslate]
Dhaka 10:25 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি

গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইদহের শৈলকুপায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনভর নানা কর্মসূচির আয়োজন করে।

দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শৈলকুপা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে একে একে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল ৮টায় শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক প্রদর্শনী (ডিসপ্লে) অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর এই প্রদর্শনী উপভোগ করতে স্থানীয় শতশত মানুষ মাঠে ভিড় করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় বক্তারা বলেন, বীর শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।

দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দিবসটি ঘিরে পুরো উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

Update Time : 06:52:16 pm, Thursday, 26 March 2026