[gtranslate]
Dhaka 1:27 pm, Monday, 14 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ডিপো ভরা তেল, পাম্পে হাহাকার: সিন্ডিকেটের কারসাজিতে জিম্মি সাধারণ মানুষ

মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি :
দেশের জ্বালানি তেলের ডিপো থেকে ডিলার বা পাম্প মালিকদের জন্য একযোগে বরাদ্দ দেওয়া হলেও মাঠ পর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ডিপো থেকে নিয়মিত তেল উত্তোলন করলেও অনেক পাম্প মালিক সাধারণ গ্রাহকদের কাছে তেল বিক্রি না করে ‘তেল নেই’ বলে ফিরিয়ে দিচ্ছেন। মূলত তেলের দাম বাড়ার পূর্বাভাস বা ব্যক্তিগত মুনাফার আশায় গড়ে তোলা এই ‘সিন্ডিকেট’জনভোগান্তিকে চরমে নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তেলের ডিপো থেকে তেল খালাস করার পর অনেক পাম্প মালিক সেই তেল পাম্পের ভূগর্ভস্থ ট্যাংকে মজুদ করে রাখছেন। সাধারণ ক্রেতাদের কাছে তেল বিক্রি না করে রাতের আঁধারে ড্রাম ভরে অধিক লাভে কালোবাজারে (ব্লাক) তেল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে অনেক মালিকের বিরুদ্ধে। এতে একদিকে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষ তেল পাচ্ছে না, অন্যদিকে কৃত্রিম সংকট দেখিয়ে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে।

সাধারণ মানুষ ও ভুক্তভোগী চালকদের দাবি, তেলের এই রেশনিং বা লুকোচুরি বন্ধে প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন। কোন পাম্প কী পরিমাণ তেল উত্তোলন করছে এবং তার বিপরীতে দৈনিক বিক্রির হিসাব মিলিয়ে দেখলেই এই কারসাজি ধরা সম্ভব। তেলের মজুদদারি ও কালোবাজারে বিক্রির সাথে জড়িত অসাধু পাম্প মালিকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

ডিপো ভরা তেল, পাম্পে হাহাকার: সিন্ডিকেটের কারসাজিতে জিম্মি সাধারণ মানুষ

Update Time : 08:57:41 am, Monday, 30 March 2026