
শৈলকুপায় জেলা ছাত্রদলের মতবিনিময় সভা, তমাল আহমেদের বিশাল কর্মী বহর নিয়ে যোগদান
মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সাথে শৈলকুপা উপজেলা, পৌর এবং ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় আসন্ন ছাত্রদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী তমাল আহমেদ সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এক বিশাল কর্মী ও সমর্থক বাহিনী নিয়ে যোগদান করেন। তমাল আহমেদের নেতৃত্বে এই বিশাল বহরের অংশগ্রহণ সভাস্থলে সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমকে আরও বেগবান করার তাগিদ দেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী তমাল আহমেদ এক সাক্ষাৎকারে বলেন সংগঠনকে সুসংগঠিত রাখতে এবং যেকোনো পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করার আহ্বান জানান। সভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান,শৈলকুপা উপজেলা প্রতিনিধি 








