[gtranslate]
Dhaka 10:46 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মেহেদী হাসান, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট’ (RUTDP) প্রকল্পের আওতায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পৌর প্রশাসক জনাব মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (TLCC) সদস্যরা অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামত ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক পদ্ধতিতে মোট চারটি দলে ভাগ করে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষক ও বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জনাব আহসান ইমাম (পরিবেশ বিশেষজ্ঞ ও ভারপ্রাপ্ত টিম লিডার),মাহমুদা খাতুন (পরিবেশ বিশেষজ্ঞ),তামান্না সালাম,(পরামর্শক নগর পরিকল্পনাবিদ),মো: হাসিবুল হক,(সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ),মো: তরিকুল ইসলাম (সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডাক্তার রাশেদ আল মামুন (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা),জনাব হুমায়ুন কবির মোল্লা (থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা),উপজেলা সমবায় কর্মকর্তা এবং শৈলকুপা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন RUTDP প্রকল্পের কনসালটেন্ট ও শৈলকুপা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন।
আয়োজক সূত্র জানায়, এই মেগা প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫,৯০১.২২ কোটি টাকা (প্রায় ৫৬০ মিলিয়ন মার্কিন ডলার)। এর মধ্যে বাংলাদেশ সরকার (GOB) অর্থায়ন করছে ১,৬৪১.৬২ কোটি টাকা (প্রায় ১৬০ মিলিয়ন মার্কিন ডলার) এবং অবশিষ্ট অর্থ বিশ্ব ব্যাংক সহায়তা হিসেবে প্রদান করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে পৌরসভার ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Update Time : 03:04:32 pm, Monday, 22 June 2026