[gtranslate]
Dhaka 10:47 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় ১৩৫ জন কৃষক পাচ্ছেন ২৮ হাজার টাকার চেক, বিতরণ করা হলো আমন বীজ ও সার

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিনের চেক, উন্নত জাতের রোপা আমন ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণের এক উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব দেবাশীষ অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব আরিফুজ্জামান। এ সময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধী ও কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং বিশেষ সহযোগিতার জন্য স্থানীয় সংসদ সদস্য, মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান এমপি মহোদয়ের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, চলতি মৌসুমে কৃষকদের চাহিদার কথা বিবেচনা করে উপজেলায় ১৬০০ টন অতিরিক্ত সার বরাদ্দ নিয়ে আসা হয়েছে, যা কৃষি উৎপাদনে বড় ভূমিকা রাখবে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৩৫ জন প্রান্তিক কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিনের চেক বিতরণ করা হয়েছে। এই চেকের মাধ্যমে সুবিধাভোগী প্রত্যেক কৃষক ২৮ হাজার টাকা করে আর্থিক অনুদান পাবেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি ৫ কেজি করে উন্নত জাতের রোপা আমন ধান বীজ, ১০ কেজি এমওপি (MOP) এবং ১০ কেজি ডিএপি (DAP) সার বিতরণ করা হয়। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও ফলন বাড়াতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় ১৩৫ জন কৃষক পাচ্ছেন ২৮ হাজার টাকার চেক, বিতরণ করা হলো আমন বীজ ও সার

Update Time : 05:17:26 pm, Wednesday, 24 June 2026