[gtranslate]
Dhaka 10:44 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপার হরিহরা গ্রামে  সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

মেহেদী হাসান ,শৈলকুপা উপজেলা প্রতিনিধি  :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৩ জুলাই, ২০২৬) রাত আনুমানিক ১১:৩০ টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিহরা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জাকির গ্রুপ এবং সাইফুল গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের সমর্থকরাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। গতকাল রাতে পূর্ব শত্রুতার জেরে উভয় পক্ষের সমর্থকরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে উভয় পক্ষের আহত ব্যক্তিরা হলেন— আশরাফুল ইসলাম বিপুল (৪০), জহুরুল (৩২), তবারেক (৩২), আতিয়ার (৩৯), রফিকুল (৪০) এবং নয়ন (২০)।

সংঘর্ষের পর পরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাদেরকে তাৎক্ষণিকভাবে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপার হরিহরা গ্রামে  সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

Update Time : 06:37:05 pm, Saturday, 4 July 2026