[gtranslate]
Dhaka 10:46 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় গাঁজা সেবনের অপরাধে ৪ যুবকের কারাদণ্ড

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা  প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে ৪ যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (০৬ জুলাই, ২০২৬) শৈলকুপা থানা পুলিশের একটি দল উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় এই অভিযান পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার মির্জাপুর গ্রামের আক্কাস আলী মুন্সীর ছেলে মোঃ সাগর হোসেন, রাজনগর গ্রামের মৃত রহমত আলী মোল্যার ছেলে মোঃ জনি হোসেন, বড়দাহ গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে মোঃ বিপুল হোসেন এবং মহম্মদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে মোঃ চন্দন কাজী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার আশ্রয়ণ কেন্দ্রের ভেতরে মাদক সেবন করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে গাঁজা সেবনের সময় হাতেনাতে ওই ৪ যুবককে আটক করা হয়।
পরবর্তীতে সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভ্রাম্যমাণ আদালত) উপস্থিত হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২১ ধারা মোতাবেক অপরাধ স্বীকার করায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।
শৈলকুপা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় গাঁজা সেবনের অপরাধে ৪ যুবকের কারাদণ্ড

Update Time : 09:38:10 am, Tuesday, 7 July 2026