[gtranslate]
Dhaka 10:46 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই, ২০২৬) দিবাগত রাতে শৈলকুপা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুত রয়েছে—এমন একটি গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এই সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল রাতে ওই এলাকার বিভিন্ন গ্রামে ঝটিকা অভিযান চালায়।
অভিযানকালে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে:৫টি ঢাল,বেশ কয়েকটি সরকি,ফলাটেটা ও রামদাসহ বেশ কিছু দেশীয় কুড়াল।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় এই অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা রোধে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Update Time : 02:10:24 pm, Sunday, 12 July 2026