[gtranslate]
Dhaka 10:44 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপার ‘বন্ধু বাড়ী’ রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: আপত্তিকর অবস্থায় আটকের পর বিয়ে, স্ত্রীর দাবিতে তরুণীর অনশন!

শৈলকুপা উপজেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় ‘বন্ধু বাড়ী’ নামের একটি রেস্টুরেন্টকে ঘিরে প্রতিনিয়ত বাড়ছে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। সাধারণ রেস্টুরেন্টের আড়ালে সেখানে গড়ে উঠেছে অসামাজিক কার্যকলাপের নিরাপদ আস্তানা। যার সর্বশেষ পরিণতি হিসেবে এলাকায় সৃষ্টি হয়েছে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উক্ত ‘বন্ধু বাড়ী’ রেস্টুরেন্টে এক প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর ও অনৈতিক অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে সেখানেই সামাজিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ঘটনা ধামাচাপা দিতে এবং বিশৃঙ্খলা এড়াতে তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইনও রেখে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

রেস্টুরেন্টের সেই অনৈতিক ঘটনার রেশ ধরে এবার শুরু হয়েছে এক নতুন নাটকীয়তা। বিয়ের পর স্ত্রীর স্বীকৃতি ও সামাজিক অধিকারের দাবিতে অনশন শুরু করেছেন এক তরুণী। ফাজিলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মনিকা ইসলাম লাকী এখন স্ত্রীর মর্যাদার দাবিতে পৌর এলাকার ঝাউদিয়া গ্রামের রবিউলের ছেলে রাফির বাড়িতে আমরণ অনশন করছেন। রাফি লাকীকে ঘরে তুলতে অস্বীকৃতি জানানোয় এই অনশনের পথ বেছে নিয়েছেন তিনি।

‘বন্ধু বাড়ী’ রেস্টুরেন্টের মতো একটি প্রকাশ্য স্থানে দিনের পর দিন এমন অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চলায় ক্ষোভে ফুঁসে উঠছে স্থানীয় সচেতন মহল। এলাকাবাসীর একাংশের দাবি— যুবসমাজ ও সামাজিক পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই রেস্টুরেন্টের অনৈতিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

অনতিবিলম্বে পুরো বিষয়টি সুষ্ঠু তদন্ত করে উক্ত রেস্টুরেন্ট মালিক ও অনৈতিক কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপার ‘বন্ধু বাড়ী’ রেস্টুরেন্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ: আপত্তিকর অবস্থায় আটকের পর বিয়ে, স্ত্রীর দাবিতে তরুণীর অনশন!

Update Time : 11:27:52 pm, Monday, 13 July 2026