[gtranslate]
Dhaka 10:45 am, Sunday, 13 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

অবশেষে অবসান হলো ‘বন্ধু বাড়ী রেস্টুরেন্ট’ কাণ্ডের: লাকিকে আনুষ্ঠানিকভাবে স্ত্রীর মর্যাদা দিলেন রাফি

শৈলকুপা উপজেলা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় বহুল আলোচিত ও সমাদৃত ‘বন্ধু বাড়ী রেস্টুরেন্ট’ কাণ্ডের এক নাটকীয় ও সফল সমাপ্তি ঘটেছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মনিকা ইসলাম লাকিকে আনুষ্ঠানিকভাবে পুনর্বিবাহের মাধ্যমে স্ত্রীর মর্যাদা দিয়েছেন ঝাউদিয়া গ্রামের রাফি।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শৈলকুপার ঝাউদিয়া গ্রামের রবিউলের ছেলে রাফি এবং মনিকা ইসলাম লাকির মধ্যকার সম্পর্ক ও এর পরবর্তী ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে স্থানীয় ‘বন্ধু বাড়ী রেস্টুরেন্ট’-এ একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা এলাকায় বেশ চাঞ্চল্যের জন্ম দেয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

উভয় পক্ষের ভুল বোঝাবুঝি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় অবশেষে বিষয়টি একটি ইতিবাচক দিকে মোড় নেয়। দুই পরিবারের সম্মতিতে এবং আনুষ্ঠানিক ধর্মীয় রীতি মেনে রাফি ও মনিকা ইসলাম লাকির বিয়ে পুনরায় সম্পন্ন হয়। এর মাধ্যমে লাকিকে পূর্ণ মর্যাদায় নিজের ঘরে তুলে নেন রাফি।
আনুষ্ঠানিকভাবে স্ত্রীর মর্যাদা ফিরে পাওয়ার পর মনিকা ইসলাম লাকি ও তার পরিবার স্বস্তি প্রকাশ করেছেন। অন্যদিকে রাফির পরিবারও নবদম্পতির সুন্দর ও সুখী ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, যেকোনো সামাজিক বা পারিবারিক জটিলতা আইন ও সামাজিকভাবে সুন্দর উপায়ে সমাধান করাই শ্রেয়, যার অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো এই ঘটনার মাধ্যমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

অবশেষে অবসান হলো ‘বন্ধু বাড়ী রেস্টুরেন্ট’ কাণ্ডের: লাকিকে আনুষ্ঠানিকভাবে স্ত্রীর মর্যাদা দিলেন রাফি

Update Time : 01:57:28 pm, Wednesday, 15 July 2026