[gtranslate]
Dhaka 8:23 am, Saturday, 12 September 2026
[gtranslate]
শিরোনামঃ
শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর? মধ্যরাতে কবরস্থানের সামনে মাদকবিরোধী অভিযান: শৈলকুপায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার শৈলকুপায় ফ্যামিলি কার্ড শুমারির আবেদন জমায় উপচে পড়া ভিড় শৈলকুপায় কুমার নদে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস ইউপি চেয়ারম্যানদের ন্যূনতম যোগ্যতা কেন স্নাতক নয়, জানতে চাইলেন হাইকোর্ট মাননীয় আইন মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধেয় মাতা বেগম রোকেয়া-র দ্রুত আরোগ্য কামনা করছি শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযান: মনোহরপুর ইউনিয়ন থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বীর শহীদ সাব্বির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে শৈলকুপা উপজেলা বিএনপির গভীর শ্রদ্ধা ও দোয়া মাহফিল শৈলকুপায় পুলিশের অভিযান: ঢাল-রামদাসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার বানুগঞ্জ বাজারে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনমন্ত্রীর ৪০ ভায়াল অ্যান্টিভেনম প্রদান

শৈলকুপা উপজেলা প্রতিনিধি:

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ৪০ ভায়াল অ্যান্টিভেনম প্রদান করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে এই জীবনরক্ষাকারী ওষুধ হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে এলাকায় সাপে কাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই আইনমন্ত্রীর পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য মনিরুল ইসলাম (হিটু) বলেন, “শৈলকুপার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ধারাবাহিকভাবে সহযোগিতা করে আসছেন। তারই অংশ হিসেবে তিনি এই ৪০ ভায়াল অ্যান্টিভেনম সরবরাহ করেছেন। এছাড়া হাসপাতাল চত্বরে সাপের উপদ্রব ও উপস্থিতি রোধে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে বর্তমানে হাসপাতালের পরিবেশ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।”

ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. রাশেদ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য মনিরুল ইসলাম (হিটু), তাজনুর রহমান ডাবলুসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ আইনমন্ত্রীর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই অ্যান্টিভেনম মজুদের ফলে স্থানীয় সাপে কাটা রোগীরা এখন থেকে হাসপাতালেই দ্রুত জরুরি চিকিৎসা পাবেন বলে চিকিৎসকরা আশা প্রকাশ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শৈলকুপায় মাদকের ছড়াছড়ি: তৎপর পুলিশ, কিন্তু কোথায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর?

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইনমন্ত্রীর ৪০ ভায়াল অ্যান্টিভেনম প্রদান

Update Time : 03:38:35 pm, Wednesday, 15 July 2026