
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে জাহানারা খাতুন (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জাহানারা খাতুনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মেহেদী হাসান 

















